Sunday, December 5, 2021

টিসিবির পণ্য বিক্রি

 আবারও শুরু হচ্ছে কম দামে টিসিবির পণ্য বিক্রি


প্রতিবেদক ঢাকা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ১৬

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কাল রোববার সংস্থাটি আবারও তাদের ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করবে চলতি ২০২১-২২ অর্থবছরে ষষ্ঠবারের মতো কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি গত ২৯ নভেম্বর থেকে টিসিবির ট্রাকে বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে

ছয় দিন বিরতির পর কাল থেকে আবারও কার্যক্রম শুরু করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে টিসিবি আজ শনিবার সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মহানগর, জেলা উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি সয়াবিন তেল বিক্রি করা হবে ২৮ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে তবে শুক্রবার কার্যক্রম বন্ধ থাকবে

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬০ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন

No comments:

Post a Comment

Bushra CAD

রাশিয়া - চীন

  রাশিয়া যে কারণে চীনের সঙ্গে একত্র হয়েছে চীন – রাশিয়ার যৌথ সামরিক মহড়া   ছবি : এএফপি   সম্প্রতি রাশিয়া ও চীনের সামরিক বাহ...